পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি
গ্রেফতারের পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে যৌথ অভিযান চালানো হচ্ছে। তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান।
পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। শাহ আলম পলাতকের ঘটনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এর আগে বুধবার তাকে গ্রেফতার করে কুষ্টিয়া থানা পুলিশ। শুক্রবার তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে নেওয়া হয় থানার ওসির কক্ষে। সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান