তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাদুরো
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। প্রায় ১২ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বপালন করছেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার নতুন মেয়াদ শান্তির, সমৃদ্ধির, সমতা ও নতুন গণতন্ত্রের সময় হবে।’
২০২০ সালে মাদুরো ও তাঁর প্রশাসনের অনেককে মাদক ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। একই সময়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ১৫ জন করে ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাচনী পরিষদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এ ছাড়া ভেনেজুয়েলার বর্তমান ও সাবেক ১৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।
মাদুরো সরকার সব সময় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে আসছে। এগুলো অবৈধ পদক্ষেপ, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য ‘অর্থনৈতিক যুদ্ধের’ নামান্তর বলে আখ্যা দিয়েছে তাঁর প্রশাসন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাদুরো সরাসরি নিষেধাজ্ঞার বিষয়ে না বললেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার জানে না, কীভাবে আমাদের ওপর প্রতিশোধ নেবে।’
২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ ও শীর্ষ আদালত তাকে ফের বিজয়ী ঘোষণা করে। অবশেষে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত