উমরাহ হজে যেতে লাগবে মেনিনজাইটিসের টিকা
সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ রোধ করার লক্ষ্যে ওমরাহ ও ভিজিট ভিসাসহ ভ্রমণকারীদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করেছে সৌদি আরব। এখন থেকে ভিসা পেতে হলে উমরাহ বা ভ্রমণের উদ্দেশে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে মেনিনজাইটিসের টিকাও নিতে হবে।
সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। আর দেশটিতে যেতে হলে দেখাতে হবে এই টিকা নেওয়ার প্রমাণ।
সব দেশের ১ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকা বাধ্যতামূলক করেছে সৌদি প্রশাসন। ১০ বছর আগে টিকা নেওয়া থাকলে তা প্রযোজ্য হবে না।
এ ছাড়া ওমরাহ করতে হলে করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকা নেওয়ার আহ্বানও জানানো হয়। এর মধ্যে পাকিস্তানিদের পোলিও টিকার সনদ দেখানো বাধ্যতামূলক। এমনকি আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিকে ট্রানজিট দিতে হলেও পোলিওর টিকা নেওয়া থাকতে হবে।
এসব শর্ত মানার আহ্বান জানিয়েছে দ্য সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ)।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত