শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৫ রাত ১:১০

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত। শনিবারের এই বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল।

বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ইতোমধ্যে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু