মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৫ সকাল ৯:১১

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘‘যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের ভূমিকা ভিডিও ফুটেজে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিন ২-১ জন করে ধরা পড়ছে।’’ তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ‘‘আজকে ‘ছাগল মতিউর’ নামে পরিচিত মতিউর রহমানকেও ধরা হয়েছে, যাকে এতদিন ধরা সম্ভব হয়নি। এরকম আরও অনেককে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে।’’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘‘সব একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছেন, কিন্তু একে একে তাদের খুঁজে বের করা হবে।’’ বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকার বিষয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’’

এসময় তিনি বলেন, ‘‘অনেক পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, সরাসরি গুলি চালিয়েছেন। তাদের পদায়ন, বদলি বা পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এসবের বিষয়ে ইনকুয়ারি চলমান রয়েছে।’’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এছাড়া তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান, বিশেষ করে পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য। তবে তিনি আরও বলেন, ‘‘অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাই।’’ 

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত