বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলি খান ও করিনা কাপুর খান। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্ত ঢুকে পড়ে তখন পরিবারের সদস্যরা সবাই ঘুমাচ্ছিলেন। তারা সাইফকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। তারা নিরাপদে আছেন। জানা গেছে, ধারণা করা হচ্ছে হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমণি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি।
বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, এটা সত্যি। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার