তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬৬
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পর্বতমালার একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) তুরস্ক কতৃপক্ষ এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হোটেলের আতঙ্কিত অতিথিরা রশি ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। ফুটেজে দেখা গেছে, জানালাগুলো থেকে বিছানার চাদর ঝুলছে। এছাড়া, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।
বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে তুরস্ক সময় ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি ওই রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।
দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত