বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, আহত ৭
রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত আল আমিন ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের একজন লোককে পাঠায়। সে এসে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো ট্যাগ দেয়। তখন আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি। এরপর রিফাত রশিদ, আসাদ বিন রনি, আনাফ, হৃদয়সহ যারা সমন্বয়ক আছেন, তারা আসেন। এসে আমাদের কথা শোনার সময় তারা চার্জ করতেছিল, তাদের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা করে গতকালকের হামলাকারীরা।’
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে