শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফিলিপাইনে ৫.৯ মাত্রার ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২৫ রাত ২:২৩

ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বুলেটিনে বলেছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।খবর রয়টার্সের।   

এছাড়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ জানান, ভূমিকম্পটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ছিল।

তিনি রয়টার্সকে বলেন, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ। 

ফিলিপাইনে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। 

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু