মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর থেকে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ রাত ১১:১১

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে র‍্যাব এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেয়ার খবর র‍্যাব জেনে যায় এবং এরপর অভিযান চালায়। এসময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের এই সহকারী পরিচালক জানান, গ্রেফতারকৃত অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সাথে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত