মেট্রোরেলের খোঁড়াখুঁড়ি:
৩ মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
মেট্রোরেল প্রকল্পে খোঁড়াখুঁড়ি কাজের জন্য রোববার (২৬ জানুয়ারি) থেকে আগামী তিনমাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গত ২৩ জানুয়ারি এমআরটি লাইন-৫ (নর্দান রুট) এর প্রকল্প পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে।
এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়।
সাময়িক অসুবিধার কারণে বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে