ফ্রান্সকে হারিয়ে পেস্ট্রি বিশ্বকাপ জিতলো জাপান
যেকোনো দেশের জন্য বিশ্বকাপ জয় সর্বোচ্চ গৌরবের বিষয়। তবে এটি ফুটবল, ক্রিকেট কিংবা রাগবি বিশ্বকাপ নয়; এটি পেস্ট্রি বিশ্বকাপ! প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভিন্ন দেশের দলগুলো মিষ্টি খাবার তৈরির চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের আসরে ফ্রান্সকে হারিয়ে পেস্ট্রি বিশ্বকাপ জয়ী জাপান। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত ২০ ও ২১ জানুয়ারি। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিলেন। তারা মূলত চকলেট, আইস এবং সুগার তৈরির বিশেষজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করতে তাদের কাজ ছিল তিনটি মিষ্টি তৈরি করা। এর মধ্যে একটি হলো হিমায়িত মিষ্টি। দ্বিতীয়টি হলো একটি রেস্তোরাঁর মিষ্টি, যা বিচারকদের টেবিলে পরিবেশনের সময় বিশেষভাবে সাজানো যেতে পারে। আরেকটি হলো প্রদর্শনী চকলেট।
এবার প্রতিযোগীদের জন্য সময়সীমা বেঁধে দেওয়া ছিল পাঁচ ঘণ্টা। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের লিওনে। তবে স্বাগতিক দেশ হিসেবে স্বর্ণপদক জিততে ব্যর্থ হয়েছে দেশটি।
জাপানের দলটি তাদের রেস্তোরাঁর মিষ্টি হিসেবে তৈরি করেছে লেবু, নাশপাতি, মারিগোল্ড ও চকলেট দিয়ে তৈরি একটি গ্রানিটা, যা গাছের পাতার আকৃতিতে নকশা করা হয়েছিল। হিমায়িত মিষ্টি হিসেবে তারা তৈরি করেছে অ্যাপ্রিকট দিয়ে একটি ঘূর্ণমান খেলনার আকৃতির মিষ্টি।
এবার তৃতীয় স্থান অধিকার করেছে মালয়েশিয়া। অন্যদিকে, প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে ছিল চীন, পঞ্চমে বেলজিয়াম, ষষ্ঠ অবস্থানে ছিল ইতালি, সপ্তম দক্ষিণ কোরিয়া, অষ্টম সিঙ্গাপুর, নবম যুক্তরাজ্য এবং দশম স্থানে ছিল আর্জেন্টিনা।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত