মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কর্মবিরতি শেষে ঘুরল ট্রেনের চাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৫ রাত ৯:৫৯

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারাদেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে অধিকাংশ ট্রেন প্রায় যাত্রীশূন্য। আর শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। সকাল সাতটায় সময় দেয়া হলেও প্রায় এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর থেকে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। অধিকাংশ ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কম।

ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। ট্রেনের মত গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান যাত্রীরা।

এর আগে, আজকের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হয় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়তো ট্রেন ছাড়ছেই না, কখন ছাড়বে সেটাও জানেন না তারা। পাচ্ছেন না কোনো তথ্যও। তবে ২-১টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্টেশন কৃর্তপক্ষ।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০