দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার কিছু আগে যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে। বিমানটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে তিনজন সামান্য আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এই ঘটনায় ১৭৯ জনের প্রাণহানি হয়, বেঁচে ছিলেন মাত্র দুজন।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত