মাদক মামলায় যুবলীগের সম্রাটের বিচার শুরু
রাজধানীর রমনা থানায় দায়ের করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। আদেশে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে, গত ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত আসামির অব্যাহতি আবেদন নাকচ করে এ আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা করেছেন আদালত।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এসময় বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে