মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মসূচি নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ সকাল ৭:৪৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে অবরোধ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত