একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।
এ বছর শিল্পকলায় ৫ জন, ভাষা ও সাহিত্যে ২ এবং সাংবাদিকতা ১, সাংবাদিকতা ও মানবাধিকার ১, শিক্ষা ১, সংস্কৃতি ও শিক্ষা ১, বিজ্ঞান ও প্রযুক্তি ১, গবেষণা ১, সমাজসেবায় ১ এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক দেওয়া হয়েছে।
শিল্পকলায় পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর-চলচ্চিত্র), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর-সংগীত), ফেরদৌস আরা (সংগীত), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।
এর মধ্যে ভাষা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)।
এছাড়া সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতায় ও মাবিাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান।
এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।
পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান