মুখ ঢেকে ঘুরছেন উদিত পুত্র
কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি তার ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। কারণ, মঞ্চে সরাসরি গান গাইতে গাইতে নারী ভক্তদের ঠোঁটে চুম্বন দেন তিনি। আর তা নিয়েই শোরগোল, তীব্র সমালোচনা- ফলে কটাক্ষেরও শিকার হয়েছেন গায়ক।
এমন আবহের মাঝেই প্রকাশ্যে হঠাৎ দেখা মিলল উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে তাকে। তবে চোখ-মুখ একেবারে ঢাকা অবস্থায়। এদিন তার পরনে সানগ্লাস, টুপি, আর মাস্কে ঢাকা মুখ। মুম্বাইয়ে খুব একটা ঠান্ডা না থাকলেও মাথায় উলের টুপি পরতে দেখা যায় তাকে। আর তাতেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে বাবার চমুকাণ্ডের কারণেই মুখ ঢেকে চলছেন উদিত পুত্র?
আদিত্যকে দেখে উদিতের উদ্দেশে এক নেটিজেন লিখেছেন, ‘এমন কাজ কেন করো যে তোমার ছেলেকেও মুখ ঢেকে বাইরে যেতে হবে।’ কেউ আবার লিখেছেন, ‘বাবার চুম্বনের ফলাফল।’ কারও মতে, ‘বাবা চুম্বন করে আর ছেলে মানুষকে মারধর করে। নামের গৌরব বয়ে আনার ক্ষেত্রে বাবা ছেলের থেকেও এগিয়ে।’
লাইভ শো চলাকালীন সেলফি তুলতে আসা অনুরাগীদের চুম্বন করায় সমালোচনার মুখে ৬৯ বছরের উদিত। তার এমন কাণ্ডে উদিতের সমবয়সিরাও এবার বিপাকে। কারণ, সামাজিক মাধ্যমে উদিতের কাণ্ডকে তার বয়সের দোষ বলেও মন্তব্য করেছেন অনেকে।
শুধু অনুরাগীদেরই নয়, সহশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালকেও আচমকা চুমু দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন উদিত। সে জন্য পর্দার ইমরান হাসমির সঙ্গেও তুলনা করেছেন অনেকে। আবার কেউ তাকে ‘বিকৃত মানসিকতা’র বলেও উল্লেখ করেছেন।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার