মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অপারেশন ডেভিল হান্টসহ সারাদেশে গ্রেফতার ১৫২১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-২-২০২৫ সকাল ৭:৪৮

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জন এবং অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভুক্ত ১১৭৮ জনসহ ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও যৌথ বাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযান চলাকালে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এরআগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে,  ডেভিল হান্ট অপারেশনে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্ট কার্তুজ, ৬টি ছুরি/তলোয়ার, কুড়াল একটি, ককটেল ১০টি, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত