শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জানুয়ারিতে গাজায় ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৫ সকাল ৯:০

গত মাসেই গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস)। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস) অভিযোগ জানায় যে ইসরায়েলি বাহিনী টার্গেট করে গণমাধ্যম কর্মীদের হত্যা করছে।

নিহত সাতজন সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

পিজেএস জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের মধ্যে ছয়জনের বাড়িঘর ধ্বংস করেছে।

গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি, যেখানে ১৫ মাস ধরে ২শ’ জনেরও বেশি নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে যে অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু