মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেভিল হান্ট: একদিনে আরও ১৪৫৭ জন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ১০:৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৪৮ জনসহ মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ওয়ান শুটার গান ও একটি একনলা বন্দুক ছাড়াও এক রাউন্ড কার্তুজ, ১০টি রামদা, ৩টি কাঠের বাটযুক্ত দা, ২টি চাইনিজ চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

সবশেষ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৫৬৬ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ১ হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত