বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন ইনফোটেক ইনসাইটের সম্পাদক হিটলার এ হালিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পর ভোট গণনা করে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আইসিটি সাংবাদিকদের এই সংগঠনে ৬৭ জন মধ্যে ৬৪ জন তাদের ভোট প্রদান করেন। বিআইজেএফের নির্বাহী কমিটির ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিআইজেএফ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ বিজটেক২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম, প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদের মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাকি দুই সদস্য ছিলেন– প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম।
আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
Parisreports / Parisreports
ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি
মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’