জিমে অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের পর্দায় দেখা নেই বেশ অনেকদিন। তবে তাকে হরহামেশাই বিভিন্ন কমার্শিয়াল কাজে দেখা যায়। এছাড়া নানা রকম ব্রাইডাল ফটোশ্যুটেও দেখা যায় নায়িকাকে। এবার এই তারকাকে দেখা গেল জিমে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ঢাকাই চলচ্চিত্রের এই স্টার। সেখানে নিজের কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
অপু তার ছবির ক্যাপশনে লিখেন, ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষুণ্ণ রাখলে পরিশ্রমই ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।
ছবির কমেন্টে অপু ভাসছেন ভক্তদের প্রশংসায়। কেউ লেখেন খুব সুন্দর লাগছে। নতুন ছবিতে অপুকে দেখতে চান এমন আর্জিও জানান অনেক ভক্ত।
সিনেমায় শুধু নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাসতে দেখা গেছে, যেখানে অপু শারীরিক ফিটনেসের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন। সেখানে তিনি বলেন, আমার কাছে মনে হয়, সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো।
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন