শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
'বন্ড, জেমস বন্ড'' বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংলাপের নতুন কণ্ঠ কে হবেন, তা নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। এবার সেই অপেক্ষার অবসান শেষ হতে পারে খুব শিগগিরই। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আমাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, জনপ্রিয় জেমস বন্ড ফিল্ম সিরিজের পরবর্তী ইন্সটলমেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া নতুন প্রধান চরিত্রের খোঁজ চলছে এবং কাস্টিং কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অডিশন চলাকালে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে সঠিক সময়ে নতুন '০০৭' সম্পর্কে ভক্তদের জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
পরবর্তী জেমস বন্ড হিসেবে কারা আসতে পারেন, তা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল ও কিলিয়ান মারফি। এছাড়া ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডির নামও আলোচনায় আছে।
১৯৬২ সালে শন কনারি প্রথমবার ড. নো সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ছিল 'নো টাইম টু ডাই যা মুক্তি পায় ২০২১ সালে।
নতুন সিনেমার নাম কিংবা প্রধান অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভ। তিনি ব্লেড রানার ২০৪৯, অ্যারাইভাল এবং ডুন সিরিজ পরিচালনার জন্য পরিচিত। এছাড়াও তিনি চিত্রনাট্য স্টিভেন নাইট এবং পিকি ব্লাইন্ডার্স এর স্রষ্টা হিসেবে ব্যাপক পরিচিত।
Parisreports / Parisreports
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?