শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ রাত ৮:৪৯

প্রখ্যাত ভারতীয় অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী ও চলচ্চিত্র অঙ্গনে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবরের মাঝেই উঠে এলো নতুন তথ্য। অভিনেতার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় একটি অপমৃত্যু বা ‘আনন্যাচারাল ডেথ’ মামলা দায়ের করেছে গোয়ার পনাজি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টের ওপর ভিত্তি করেই এই মেডিকো-লিগ্যাল কেস দায়ের করা হয়েছে। তবে এটি সম্পূর্ণই একটি আইনি ও স্বাভাবিক রুটিন প্রক্রিয়া। 

গোয়ার মনিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডঃ শেখর সালকার জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২০ থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে নানাকে হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন। যেহেতু বাড়িতে একা থাকা অবস্থায় চিকিৎসকের অনুপস্থিতিতে তার মৃত্যু ঘটেছে, তাই আইনগতভাবে কোনো প্রকার অনিশ্চয়তা বা অস্বাভাবিকতার সুযোগ না রাখতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পুণের দোঞ্জে গ্রামের খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানার শেষকৃত্য সম্পন্ন হয়। এত দ্রুত ও গভীর রাতে শেষকৃত্য সম্পন্ন করার কারণ ব্যাখ্যা করে অভিনেতার পুত্র মলহার পাটেকর জানান, গোয়া থেকে পুণের খামারবাড়িতে মরদেহ পৌঁছে দিতে অনেক সময় লেগে গিয়েছিল।

যেহেতু ঘটনাটি ভোরবেলা ঘটেছিল এবং বেশ অনেকটা সময় অতিক্রম হয়েছিল, তাই আর দেরি না করে রাতেই প্রক্রিয়াটি শেষ করার সিদ্ধান্ত নেয় পরিবার। সময় স্বল্পতার কারণে বলিপাড়া ও রাজনৈতিক অঙ্গনের অনেক সহকর্মী শেষযাত্রায় উপস্থিত হতে পারেননি।

বাবার স্মৃতি স্মরণ করে আবেগঘন কণ্ঠে মলহার বলেন, ‘নানা সাহেবের মতো মানুষ কখনো আমাদের ছেড়ে যান না। তার কাজ ও সৃষ্টি তাকে অমর করে রাখবে। তিনি সবসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎপথে চলার আহ্বান জানাতেন। তার সেই দর্শন ও স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের মূল উদ্দেশ্য।’

Parisreports / Parisreports

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের

ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী

‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস