রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
চেক বাউন্স মামলা নিয়ে ঘুরে ফিরে বারবার আলোচনায় উঠে আসছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এবার শেষবারের মতো তাকে দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বকেয়া অর্থ পরিশোধের জন্য একটি নির্দিষ্ট প্রস্তাব দিতে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী―আদালতের রেজিস্ট্রিতে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজপাল যাদবকে।
অভিযোগকারী সংস্থা মুরালী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দাবি, ২০১০ সালে একটি সিনেমার জন্য৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছিল রাজপালকে। ২০১৩ সালে টাকা পরিশোধের জন্য এক কোটি পাঁচ লাখ টাকার সাতটি চেক দিয়েছিলেন তিনি।
অভিনেতার দেয়া সবগুলো চেকই বাউন্স করে। ২০১২ সালের চুক্তি অনুযায়ী, সুদসহ প্রায় ১১ কোটি টাকা ফেরত দেয়ার কথা ছিল রাজপাল, তার স্ত্রী ও তাদের সংস্থার। কিন্তু তারা দিতে পারেননি।
এর আগে গত ১০ জুলাই দিল্লি হাইকোর্ট অভিনেতার সাজা বহাল রেখে তিন মাসের কারাদণ্ড দেন। আর মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, আগের নির্দেশনাগুলো মানা হয়নি। এরপরও বলিউড তারকাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার