ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
দেশের সিনেমা ব্যবসা যেন ক্রমশ সংকুচিত হচ্ছে। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এই মিছিলে এবার যুক্ত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাভলী সিনেমা হল। জেলার বেশ জনপ্রিয় হল এটি। কিন্তু ক্রমাগত লোকসানের চাপে পড়ে হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এর বর্তমান মালিক ও চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) হলটি ভেঙে ফেলা হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্ট্যান্ডের কাছাকাছি সোনাপুর এলাকায় অবস্থিত এই সিনেমা হল। একসময় স্থানীয় মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এটি। এমনকি হলের নামেই এলাকাটি পরিচিতি পায়। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত সিনেমা না থাকায় কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। এতে ক্রমাগত লোকসান গুনতে হয় মালিককে। একপ্রকার বন্ধই ছিল এর কার্যক্রম।
এবার তাই ভবনটি ভেঙে সেখানে নতুন বহুতল বাণিজ্যিক ভবন বানানো হবে। তবে একেবারেই হতাশ হওয়ার কারণ নেই। লিটন জানিয়েছেন, সেই ভবনে একটি অত্যাধুনিক সিনেপ্লেক্সও নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।
হল ভাঙার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে শাহাদাত হোসেন লিটন বলেন, ‘লাভলী সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সিনেমা হলের ব্যবসা নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে হলটির কার্যক্রমও নিয়মিত ছিল না। তাই পুরানো হলটি ভেঙে সেখানে কমার্শিয়াল ভবন নির্মাণের পরিকল্পনা করছি। ভবিষ্যতে এই ভবনে লাভলী নামেই একটি সিনেপ্লেক্স করার পরিকল্পনাও রয়েছে।’
কাঁচপুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘লাভলী সিনেমা হল কবে তৈরী হয়েছিল, সঠিক সাল বলতে পারব না। তবে ছোটবেলা থেকে আমরা এই জায়গায় হলটি দেখে আসছি। এখন সময়ের সঙ্গে সিনেমা হলের সেই পরিবেশ নেই। হলটি ভেঙে ফেলার খবরে পুরানো অনেক স্মৃতি মনে পড়ছে। নতুন করে সেখানে কমপ্লেক্স হলে হয়তো আবার জায়গাটা মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠবে।’
Parisreports / Parisreports
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস