নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার নতুন পরিণতি পেল। ইতালির মনোরম ক্যাপ্রি দ্বীপে প্রেমিকা সমীক্ষা শেঠিকে বাগদানের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পরমীত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি। রোমান্টিক পরিবেশে আয়ুষ্মানের এই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজন। ছবিগুলোতে বাগদানের প্রস্তাব থেকে শুরু করে পরবর্তী উদযাপনের নানা মুহূর্ত ধরা পড়েছে।
ইতালির ক্যাপ্রি দ্বীপের পাহাড়ি খাড়া উপকূল আর নীল সমুদ্রের অপরূপ সৌন্দর্যের মধ্যে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এক হাঁটু গেড়ে বসে হাতে খোলা আংটির বাক্স নিয়ে সমীক্ষার সামনে রয়েছেন তিনি। অন্যদিকে, সমীক্ষার মুখে তখন আনন্দের হাসি। তাদের এই বিশেষ মুহূর্তটি ঘিরে ছবিগুলোতে ফুটে উঠেছে ভালোবাসা ও আবেগের দৃশ্য।
বাগদানের পর ক্যাপ্রির বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটিয়েছেন এই যুগল। ঘুরে দেখেছেন দ্বীপটির বিখ্যাত ব্লু গ্রোটো। উজ্জ্বল নীল পানির জন্য পরিচিত এই গুহার ভেতরে কাঠের ছোট নৌকায় তাদের একসঙ্গে সময় কাটানোর ছবিও প্রকাশ করেছেন। একটি ছবিতে নৌকার সামনের দিকে বসে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় দুজনকে। আরেকটি ছবিতে নীল পানির মধ্যে নৌকায় বসে একে অপরকে চুম্বন করতে দেখা গেছে তাদের।
বাগদানের আংটিটিও বিশেষভাবে নজর কেড়েছে ছবিগুলোতে। একটি ছবিতে সমীক্ষাকে আয়ুষ্মানের হাত ধরে নিজের আংটি প্রদর্শন করতে দেখা যায়। আংটিটিতে রয়েছে এমারেল্ড কাটের হীরার পাথর, যা হলুদ সোনার নকশা করা ব্যান্ডে বসানো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে নিজেদের সম্পর্কের অনুভূতি জানিয়েছেন আয়ুষ্মান ও সমীক্ষা। ক্যাপশনে তারা লিখেছেন, পৃথিবীর অসংখ্য জায়গা ও সম্ভাব্য জীবনের মধ্যে কোনো একভাবে তারা একে অপরকে খুঁজে পেয়েছেন। শুধু এই জীবনেই নয়, প্রতিটি জীবনেই তারা একে অপরকে বেছে নেবেন। একসঙ্গে কাটানো প্রতিটি জীবনের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই যুগল।
অন্যদিকে, সমীক্ষা শেঠি মুম্বাইয়ের একজন যোগব্যায়াম প্রশিক্ষক ও মানসিক সুস্থতা বিষয়ক কোচ। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যোগব্যায়াম ও সুস্থ জীবনযাপন নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করেন তিনি।
আয়ুষ্মান ও সমীক্ষার পরিচয়ের পেছনেও রয়েছে একটি পরিচিত মুখের ভূমিকা। অভিনেত্রী যোগিতা বিহানির মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। প্রথমে সাধারণ পরিচয় থাকলেও সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। বিভিন্ন ভিডিওতেও নিজেদের সম্পর্কের গল্প তুলে ধরেছেন তারা।
উল্লেখ্য, আয়ুষ্মানের বড় ভাই আর্যমান শেঠির জীবনেও এর আগে এসেছে বাগদানের আনন্দ। ২০২৫ সালের আগস্টে অভিনেত্রী যোগিতা বিহানির সঙ্গে বাগদান সম্পন্ন করেন তিনি। আর্যমান পেশায় গায়ক, গীতিকার ও ইউটিউবার। নিজেদের নতুন বাড়ি দেখতে গিয়ে যোগিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
Parisreports / Parisreports
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ