মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
সমসাময়িক অনেকে বিয়ে করে সংসারী হলেও সে পথে হাঁটেননি রাইমা সেন। ৪৬-এ-ও অবিবাহিত তিনি। তাই বলে মা হওয়ার সুযোগ হারাতে চান না। সেইসঙ্গে মনে করেন, মা হতে বিয়ে করার প্রয়োজন নেই।
ভারতীয় মাধ্যমের এক সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’ আগ্রহ প্রসঙ্গে বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’
অভিনেত্রী জানান মা হওয়ার পদক্ষেপ এরইমধ্যে গ্রহণ করেছেন তিনি। সংরক্ষণ করছেন নিজের ডিম্বানু। তার কথায়, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’
বিয়ে নিয়ে মা মুনমুন সেনও জোর জবরদস্তি করেন না। মেয়েকে দেন বিশেষ পরামর্শ। বলেন, ‘জোর করে কিছু করো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’
বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’ একাকী কেমন কাটছে জানতে চাইলে বলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়। সত্যি বলতে, নিজেকে এখন অনেক বেশি স্বাধীন লাগে।’
Parisreports / Parisreports
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার