একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি শার্টলেস ছবি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই মেগাস্টার।
প্রকাশিত ছবিতে দেখা যায়, দু-হাত ছড়িয়ে নিজের পেশিবহুল সুগঠিত শরীর ও এই বয়সেও ধরে রাখা নিখুঁত ‘রিপড ফিজিক’ প্রদর্শন করছেন তিনি। তবে কেবল ছবিই নয়, এর সঙ্গে সালমান যে ক্যাপশন জুড়ে দিয়েছেন, তা অনুরাগীদের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ছবির ক্যাপশনে নিজের চিরপরিচিত ও চেনা স্টাইলে সালমান লিখেছেন, ‘নিজের সাথে থাকার দুইটা উপায় আছে— একা থাকা এবং একাকীত্ব। একা থাকাটা মানুষের নিজের পছন্দ, আর একাকীত্ব হলো তখন, যখন কেউ তোমার সাথে থাকতে চায় না। এবার এর আগে কী করতে হবে, তা তোমরা নিজেরাই বুঝে নাও।’
৬১ বছর বয়সেও ‘সুলতান’ অভিনেতার এমন অবিশ্বাস্য শারীরিক রূপান্তর দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। এক অনুরাগী লিখেছেন, ‘ভাইজান, আপনার এই চেহারার সামনে সব হেটার্সদের মুখ বন্ধ।
৬০ বছর বয়সেও আপনি সবাইকে টেক্কা দেন, আপনি আসলেই অন্য ধাতুতে গড়া।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘ভারতের ওজি বডিবিল্ডিং আইকন এখনও আনম্যাচড।’ চলচ্চিত্র পর্দায় মারকুটে অ্যাকশন কিংবা রোমান্স সবখানেই তিনি চিরসবুজ।
Parisreports / Parisreports
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল
মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া