বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাজা ভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২৫ সকাল ৫:৪৫

বিভিন্ন সময়ে আটক ২৮ বাংলাদেশিসহ মোট ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন আইনের ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারেন সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।

এদের মধ্যে ৬৭ জন মায়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি নাগরিক, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।

এর আগে, চলতি মাসের ৯ ফেব্রুয়ারি রাজ্যের পেকান নেনাস একই বন্দিশিবির থেকে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশিয়া, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে কালো তালিকাভুক্ত করে আকাশ ও স্থল পথে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।

Parisreports / Parisreports

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন