মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফ দিয়ে পণ্য আমদানি কমছে


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ সকাল ৯:৫৯

মিয়ানমারের রাখাইনে অস্থিরতার কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। আশানুরূপ পণ্য আমদানি করতে না পেরে হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। এতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর বলেন, রাখাইনের আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে সেদেশ থেকে আগের চেয়ে পণ্য আমদানি ৯০ ভাগ কমে গেছে। এখনও প্রতি মাস ঠিকমত পণ্য আমদানি করা যাচ্ছে না। সংঘাতের আগে কোটি টাকার পণ্য আমদানি করা যেতো, এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব পেয়েছেন।

এখন যেহেতু রাখাইন রাজ্যের মংডু শহরসহ গুরুত্বপূর্ণ জায়গা আরাকান আর্মি দখলে নিয়েছে সে ক্ষেত্রে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আগে মংডু শহর থেকেও পণ্য আমদানি করা হতো। এখন যেসব পণ্য আসতেছে সেগুলো আকিয়াব ও ইয়াংগুন শহর থেকে, তাও ১০ ভাগ আসছে। এখন মংডু শহর থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা বি এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে পণ্য আমদানি কমে গেছে। গত ৫ মাসের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পণ্য আমদানির পরিমাণ ৮৩৯৭.৯২ টন আমদানি হয়েছে। এতে ৬৪ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৩৫৯ টাকা রাজস্ব আয় হয়েছে।

 

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ