রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২৫ বিকাল ৭:৪১

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম আত্মগোপনে থাকা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।  

ভুক্তভোগীর ছেলে মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মা বসত ঘরে একা ছিলেন। ওই সময় আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রীও ডাক্তার দেখানোর জন্য বাড়ির বাহিরে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা আমার মায়ের মাথায় ধারারো অস্ত্রদিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুটি কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় ৪ভরি স্বর্ণালংকার ও ঘরের ভিতর বিছানার নিচে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে আমার ভাতিজা সালমান এসে দেখে তার দাদি রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছে। তাৎক্ষণিক তার শৌরচিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, এটি কোন চুরির ঘটনা না। এটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।  

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুত্বর জখম করা হয়। তবে এটি কোন ডাকাতির ঘটনা ঘটনা না, ২-১জন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।  

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭