বুধবার, ২২ জুলাই, ২০২৬

নদীর মোহনায় কমেছে ইলিশ 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৫ সকাল ৯:২৩

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী থেকে ইলিশ নিয়ে তীরে ফিরছেন  পটুয়াখালীর জেলেরা। মধ্য রাত থেকে ইলিশ ধরতে নেমে কয়েক ঘণ্টা পর তীরে ফিরে এসেছে ছোট নৌকা ও ট্রলার। তাছাড়া মাছ ধরার বড় বোটগুলো সমুদ্রের দিকে যেতে শুরু করছে। 

বড় বোটগুলো ফিরে আসতে শুরু করলে আরও ভালো আকারের ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে দেখা যায়, জেলার আলীপুর ও মহিপুর বন্দরেও কিছু সংখ্যক ট্রলার মাছ নিয়ে ভিড়েছে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর ছিল আশপাশ।

শনিবার মধ্য রাত থেকেই পটুয়াখালীর পায়রা, তেঁতুলিয়া, গলাচিপা ও আগুনমুখা নদীতে ছোট নৌকা নিয়ে ইলিশ ধরতে শুরু করেন স্থানীয় জেলেরা। কিছুক্ষণ পর পর মাছ নিয়ে ফেরত আসছেন তারা। তবে জেলেদের দাবি, গতবারের তুলনায় নদীর মোহনায় কমেছে ইলিশের উপস্থিতি।

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের জেলে মো. খলিল আকন জানান, গতবারও নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই প্রতিবার জাল ফেলে ৫-৭  কেজি করে মাছ পেয়েছেন, কিন্তু এ বছর প্রতিবারে পাচ্ছেন মাত্র দুই কেজি।  

পায়রা তীরের বিঘাই হাট গ্রামের মৎস্য আড়ৎদার ইমাম হোসেন জানান, জেলেরা ইলিশের তুলনায় বেশি পাচ্ছেন অন্যান্য ছোট মাছ। নদীতে আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। 

নদীতে মাছের উপস্থিতি কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অবরোধে সাগরে যাওয়া সম্ভব না হলেও নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখের আড়ালে নদীতে জাল ফেলে মা ইলিশ ধরেছেন কিছু  অসাধু জেলেরা। ফলে এখানকার মাছ তেমন ডিম ছাড়তে পারেনি। এছাড়াও বিভিন্ন অবৈধ জালের ব্যবহারকেও ইলিশ কমার কারণ হিসেবে দেখছেন তারা।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭