রাজশাহী নগরের ড্রেনে বড়শি ফেললেই মিলছে মাছ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে ওভারপাস পেরিয়ে ভদ্রায় যাওয়ার পথে এক ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ছে। এখানে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি বড় ড্রেনে মাছ শিকার করছেন অনেকে। প্রতিদিন সকাল-বিকেল এই ড্রেনের পাড়ে ভিড় করেন শৌখিন মাছশিকারিরা।
ড্রেনটি বেশ দীর্ঘ হলেও এর অন্তত ২০০ মিটার এলাকাজুড়ে দেখা গেল বড়শি ফেলে মাছ ধরছেন বেশ কয়েকজন। তাঁদের বড়শিতে বেশির ভাগই ধরা পড়ছে কই মাছ। কেউ কেউ আবার মাগুর মাছও পাচ্ছেন।
এই মাছশিকারিদের একজন দীপক সাহা। তাঁর বাড়ি নগরের ছোটবনগ্রাম এলাকায়। মাঝেমধ্যেই তিনি এখানে মাছ ধরতে আসেন। কথা বলতে বলতে তিনি আধা ঘণ্টাতেই ২০টির মতো কই মাছ ধরেন। তিনি বলেন, ‘আমার মাছ ধরতে খুবই ভালো লাগে। কাজের ফাঁকে সময় পেলেই মাছ ধরতে বের হই। এখানে মাছ পাওয়া যায় বলে অনেকে বলেছে, তাই মাছ ধরতে এসেছি। সকাল ও বিকেলে অনেকে এখানে এসে মাছ ধরেন। ড্রেনে দেশি কই, মাগুরসহ বেশ কয়েক ধরনের মাছ পাওয়া যায়।’
দীপক সাহার পাশেই মাছ ধরছিলেন মো. রানা। তিনি এসেছেন পবা উপজেলার হরিয়ান এলাকা থেকে। চার দিন ধরে তিনি এখানে মাছ ধরছেন। পিঁপড়ার ডিম টোপ হিসেবে ব্যবহার করে তিনি মাছ ধরছিলেন। তিনি বলেন, ‘মাছ ধরা একধরনের নেশা। এটা বুঝবেন না। আমি সব সময়ই মাছ ধরি। এখানে যাঁরা মাছ ধরছেন, তাঁদের সবার নেশা। তিন দিন বেশ মাছ ধরেছি। আজকে কিছুটা কম হয়েছে, তবে বড়শি ফেললে উঠছে।’
Parisreports / Parisreports
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী