বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে যমুনার গর্ভে বিলীন ৩ তলা স্কুল ভবন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২৫ রাত ৮:৫১

যমুনা নদীর ভাঙ্গনের মুখে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন। ঈদের দিন শনিবার (৭ জুন) দুপুরে এই স্কুল ভবনটি নদীতে তলিয়ে যায়।

রোববার (৮ জুন) মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সাথে সাথে তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন ঝুঁকিতে পড়ে বাঁচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীতে ধসে পড়ে। শনিবার দুপুরে ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়।এসময় ভবনের ভেতরে থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরেন জানান, নদী ভাঙ্গনের কবলে পড়ে স্কুলভবন ধ্বসে পড়ার খবর পেয়ে শুক্রবার তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু শনিবার ঈদের দিন জানতে পারি তিনতলা ভবনটি সম্পুর্ণ বিলীন হয়ে গেছে। ওই এলাকার শিক্ষা র্কাযক্রম অব্যাহত রাখতে অস্থায়ী স্কুলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ