বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আবারও ফিরলো নস্টালজিক ফোন নকিয়া ৩২১০


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৫ সকাল ৯:৩৯

আবারও ফিরলো নস্টালজিক ফোন নকিয়া ৩২১০আবারও ফিরলো নস্টালজিক ফোন নকিয়া ৩২১০প্রায় ২৫ বছর আগের কথা। সে সময় চমক নিয়ে হাজির হলো নকিয়া ৩২১০ মডেলের ফোন। ১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা এই ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়। বলা যায়, সেই সময় তারহীন যোগাযোগ মাধ্যমের এই ব্যাপক প্রসারটা যেন নকিয়ার এই মডেলটির হাত ধরেই হয়েছিল। গোটাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় এই মডেলটি এবং এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নকিয়া ৩২১০ মডেলের ফোনটি।  এখন পর্যন্ত ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে এই মডেলটি।

পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো মডেলটি। আইকন হয়েও ওঠা এই ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ।  আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার।  দাম ৬ হাজার ৫০০ টাকা। 

তিনটি আকর্ষণীয় কালার- ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজুলেশনের ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।  আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক  ৮ ঘণ্টা পর্যন্ত। ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র‍্যাম আছে এই ফোনে। এছাড়া আছে এফএম রেডিও, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট।

ফোনটির সাথে রয়েছে গ্রামীণফোনের বান্ডল প্যাকেজ অফার।  ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক। ফোনটির ট্যাগ লাইন ‘বাটন সেটে এমবি চালান।’ ফোনটিতে গ্রামীণফোনের নতুন সিম চালু করা হলে গ্রাহক পাবেন ৭ দিন মেয়াদের ১ জিবি ফ্রি ডেটা (ইন্টারনেট)। পরে প্রতিদিন ২৪  টাকা রিচার্জ করলে গ্রাহক ৭ দিন মেয়াদের জন্য ২ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। প্রতিদিন ২৪ টাকা রিচার্জে গ্রামীণফোনের গ্রাহকরা পরবর্তী ৬ মাস এই ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি পেতে ডায়াল করুন *১২১*১২৬০#

Parisreports / Parisreports

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ

ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’

বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক