সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার মাহফিল 


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ রাত ৮:৪৬

দোহার-নবাবগঞ্জ এ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের গার্দো-নর্দ‌ এর একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি স্বপন শফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান চঞ্চল এর সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এসময় বক্তারা সংগঠনের মূল লক্ষ্য ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জের প্রবাসীদের সেবা ও বাঙালি সাংস্কৃতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ৷

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন, তাইবুর মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আরিফ হাসান, সহ-সভাপতি আশিক হাসান লিটন। এসময় তারা বলেন, প্রবাসে একে অপরের পাশে দাঁড়ানো সমাজ সেবামূলক কার্যক্রম ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব অপরিসীম। 

আরো বক্তব্য রাখেন, শেখ মুরাদ হোসেন, মামুন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক  মাসুদ পাঠান, আতিকুর রহমান, মহসিন আকন, লিংকন খান, ইকবাল হোসেন, সাজ্জাদ মোল্লা, মোঃ নায়েম, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, প্রচার সম্পাদক আবির হোসেন, সংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইস্রাফিল বারী সহ আরো অনেকে।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ শাহজাহান সারু, নজরুল ইসলাম, আমিন খান হাজারী। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Parisreports / Parisreports

ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান -কুয়েতের রাষ্ট্রদূত 

অসহায় পরিবারকে বসতঘর দিলো সাফ

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক