সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন
সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন
ফ্রান্সে অভিবাসী বিষয়ক সামাজিক অ্যাসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে প্যারিস ২০-এর ফাস্তি কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাফ'র পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সকল সদস্যের সরাসরি ভোটে প্যারিসের যুব কাউন্সিলর প্রফেসর এনকে নয়নকে পুনরায় সভাপতি ও আহমেদ মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট সাফ’র কমিটি পুনর্গঠন করা হয়।
পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে গঠিত ১ বছর মেয়াদী এ কমিটির অন্যরা হলেন সহসভাপতি মামুন হাসান রুবেল, সালাউদ্দিন ইরান, তাওহিদ আহমেদ, রুমন আহমেদ, আবদুল হান্নান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, তাসনিয়া আনজুম, তানিয়া আক্তার রোজি, প্রশাসনিক সম্পাদক শাম্মি আক্তার, তাওহিদা আনজুম, যোগাযোগ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিহাব উদ্দিন, ইকবাল দেওয়ান, অনুষ্ঠান বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রহমান মোঃ শাহিনুর, শেখ মোঃ সিমুল, ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মোঃ জাহেদ আহমেদ ও আহমেদ খালেদ।
সভায় উপস্থিত সকল সদস্য নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে নতুন নেতৃত্বে Solidarité Asie France (SAF) ফ্রান্সে বসবাসরত এশীয় প্রবাসী কমিউনিটির অধিকার রক্ষা, সংহতি বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করবে।
Parisreports / Parisreports
ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস