বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইতালির রোমে বাংলা ও ইতালিয়ান ভাষার কবিতা সন্ধ্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:১৮

রোমের ঐতিহাসিক Casa della Cultura di Villa De Sanctis (কাসা দেল্লা কুলতুরা দি ভিল্লা তে সানক্তিস)তে বিকেল ৫টায়  শুরু হয় এই সাংস্কৃতিক উৎসব, যেখানে রোম ও প্যারিস থেকে আমন্ত্রিত প্রখ্যাত শিল্পী ও কবিরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। 

ইতালিতে অনিয়মিতভাবে বাংলাদেশের জাতীয় দিবস ভিত্তিক কিছু সাংস্কৃতিক আয়োজন হলেও সাহিত্য নির্ভর সৃজনশীলতার অপ্রতুলতাকে মাথায় রেখে এমন আয়োজনের পরিকল্পনা বলে জানান ভাষা গবেষক জিয়াউর রহমান হৃদয়। 

শুরুতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় অংশ নেন আয়োজক শান্তালিয়া কালচার এন্ড ট্রাভেল এর পক্ষে এনরিকা দি বেনেদেত্তো, ভাষা গবেষক জিয়াউর রহমান হৃদয়, ইতালিয়ান ফটোগ্রাফার  স্তেফানো রোমানো, সিমোনে চেরুল্লি।

পরে বাংলা ও আন্তর্জাতিক সাহিত্যের উপর বক্তব্য উপস্থাপন করেন কবি ও গবেষক অনিল আলেসান্দ্রো। উদ্বোধনী সঙ্গিত উপস্থাপন করেন সুষ্মিতা সুলতানার নেতৃত্বে সঞ্চারী সঙ্গীতায়নের ক্ষুদে শিল্পীরা।

এরপর বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার এস এম সোলায়মানের জনপ্রিয় নাটক 'ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল'থেকে নাট্যাংশ পাঠাভিনয় করেন সাজ্জাদ জাহির নাজিম, রিফাত জাহান ও তেপান্তর।  আবৃত্তি পরিবেশন করেন সানজিদা আক্তার মিতুল এবং অনিল আলেসান্দ্রো।

ওপরদিকে প্যারিস থেকে আগত শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আবৃত্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিকার আবু বকর আল আমিন এবং পুঁথি উপস্থাপন করেন কাব্য কামরুল। 

ভাটিয়ালি আর রবীন্দ্রনাথের গানের সাথে প্যারিস থেকে আগত নৃত্যশিল্পী কামরুল ইসলাম ও রোমের নাজিয়া আক্তার চৌধুরীর  দ্বৈত নৃত্যে দর্শক যেন এক মুহুর্তের জন্য ফিরে যান বাংলার গ্রামীণ সেই ছন্দে।

অনুষ্ঠানে ইতালিতে অবস্থানরত বাংলাদেশি ও ইতালিয়ান নাগরিকদের বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্তিত হয়ে 'কবিতা সন্ধ্যা' প্রশংসা করে নিয়মিত এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Parisreports / Parisreports

ইতালির রোমে বাংলা ও ইতালিয়ান ভাষার কবিতা সন্ধ্যা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

আমিরাতে 'বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র নতুন কমিটির অভিষেক

২০২৭ সালে এনআরবি গ্লোবাল সামিট ফ্রান্সে আয়োজনের পরিকল্পনা

ফ্রান্স সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

ফ্রান্সে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা

ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠন

ভাষার বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের পথে বাংলাদেশি নারীরা

ফ্রান্সে আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬ উদযাপন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন

প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন 

ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই