গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশুসহ অন্তত ৫০৬ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ৯০৯ জন। বৃহস্পতিবার গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজায় দখলদার ইসরায়েলের শুরু করা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি আগ্রাসনে গত তিন দিনে নতুন করে ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল শিশুই রয়েছে ২০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৯০৯ ফিলিস্তিনি নাগরিক।
এদিকে, ইসরায়েল বলেছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা।
গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল গাজায়। নতুন চুক্তিতে পৌঁছানো নিয়ে উভয়পক্ষের মাঝে টানাপোড়েন তৈরি হয়েছে; এর মাঝেই গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকার প্রধান ভূখণ্ডের উত্তর ও দক্ষিণের মাঝে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।
গাজা উপত্যকা থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার কমপক্ষে ১১০ জন নিহত হয়েছেন।
Parisreports / Parisreports
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০