বেগমগঞ্জে অসহায় মানুষ পেল ঈদে নগদ আর্থিক সহায়তা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আফজল স্মৃতি সংসদের উদ্যোগে দুস্থ অসহায় দুই শতাধিক নারী-পুরুষ ও এতিম শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে ইউনিয়নের সাহেবের হাট বাজারের আফজল এ্যভিনিউতে সংগঠনের কার্যালয়ে দরিদ্র মানুষগুলোর পরিবারে ঈদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আফজল স্মৃতি সংসদের সভাপতি এস এম গাউছ কাদের, সাধারণ সম্পাদক মো. আবদুল বাকের, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোর্শেদ কাদের, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, নেতৃবৃন্দ ও সদস্যগণ।
আফজল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এস এম গাউস কাদের বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে গত তিন যুগ ধরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্থানীয় এলাকার গরীব দুঃখী মানুষকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থের মাধ্যমে এ সহায়তা প্রদান করা।
Parisreports / Parisreports
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ