রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাইজারে মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪৪


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২৫ রাত ১০:৩০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই হামলাকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছে।

নাইজারের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা কোকোরু শহরের ফামবিতায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা মসজিদটি ঘিরে ফেলে এবং ভয়াবহ এই গণহত্যা চালায়। হামলাকারীরা স্থানীয় একটি বাজার এবং কিছু বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এই হামলার জন্য ইসলামিক স্টেট ইন দ্য গ্রেট সাহারারকে (ইআইজিএস) দায়ী করে। ইআইজিএস ইসলামিক স্টেটের (আইএস) একটি সহযোগী গোষ্ঠী। তবে ইআইজিএস এই অভিযোগের এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Parisreports / Parisreports

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ