সোমবার, ২০ জুলাই, ২০২৬

পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমাবর্ষণ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২৫ দুপুর ১০:২৬

ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন।

বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে। মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।” এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। তাদের সঙ্গে চুক্তি না হলে অতিরিক্ত শুল্কও চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি চার বছর আগে যে শুল্ক চাপিয়েছিলাম আবার তা ফিরিয়ে আনব”। তিনি মনে করিয়ে দেন, এর ফলে চাপের মুখে পরবেন সাধারণ ক্রেতারা।

এদিন এয়ার ফোর্স ওয়ান ক্যাম্পে ট্রাম্প আরও বলেন, “আমরা আলোচনার জন্য আর সপ্তাহ দুয়েক সময় দেব। তাতে কাজ না হলে আমরা চাপ সৃষ্টি করব। আজ থেকে ছয় বছর আগেও আমি তাই করেছিলাম। তাতে কাজ হয়েছিল।”

অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”

Parisreports / Parisreports

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ