নোয়াখালীতে জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা
নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের মা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুদের মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। এরপর ২৫ মার্চ দুই বোন বাড়ির পাশে রাস্তার ওপর খেলাধুলা করার সময় বড় মেয়েকে ফরিদ পাশের একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন বিষয়টি জানালে তাদের মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে। এরপর ছোট মেয়েকে শারীরিক অবনতি কারণ জানতে চাইলে ফরিদ তার সাথে একই কাজ করেছে বলে জানায়।
এ বিষয়ে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, গত ৩০ মার্চ ৫৪ ধারায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।
Parisreports / Parisreports
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ
জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ