বুধবার, ১৭ জুন, ২০২৬

পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৫ দুপুর ১০:১৪

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আব্দুল জব্বারের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম অবিবাহিত ছিলেন। এক গৃহবধূর সাথে দুই বছরের বেশি তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিছু দিন আগে ওই গৃহবধূর স্বামী বাড়িতে চলে আসে। লোকমান বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি বলে আত্মহত্যা করে। নিহতের স্বজনেরা তাকে সকালে ঘরে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।  

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, পরকীয় বিষয়টি শুনেছি। তবে এ নিয়ে সঠিক কোন তথ্য আমার কাছে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।    

Parisreports / Parisreports

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ

মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা