সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১০:১

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয় ফিলিস্তিনি জোটটি। পাশাপাশি, সমগ্র ফিলিস্তিনেও পুরোদস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

এতে বলা হয়, বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকারকর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি। নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এ কর্মসূচি বলে জানিয়েছে তারা।

এদিকে, ফিলিস্তিনি জোটটির আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) সোমবার সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

Parisreports / Parisreports

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ