রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কবরস্থানে চিরশায়িত হাসান আরিফ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ রাত ১০:৩৯

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে সমাহিত করা হয়। এসময় তার ছেলে মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুয়াজ আরিফ বলেন, আমরা এক ভাই, এক বোন, ছোট থেকেই কোর্টের একটা আবহে বড় হয়েছি। বাবার কাছে আমাদের কোনো প্রয়োজন থাকলে কেবল শনিবার বলতে পারতাম। বাবাকে কাছে পেতে শুরু করেছি যখন আমি তার সঙ্গে চেম্বারে কাজ করা শুরু করি। তিনি সবসময় কোর্টে ও চেম্বারেই ব্যস্ত থাকতেন। আইনজীবী হিসেবে তিনি কেমন তা দেশের সবাই জানেন। বাবা সবসময় আমাদের খেয়াল রাখতেন। আমি বিশ্বাস করি, রেখে যাওয়া কর্মে দেশ সবসময়ই উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

Parisreports / Parisreports

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি