দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুদ থাকার পরও কোথাও দাম বাড়ানোর প্রবণতা দেখা দিলে অসাধু উদ্দেশ্যে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি আমদানিকারক ও অপারেটররাও জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজির কোনো সংকট নেই।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও এরই মধ্যে কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রবণতা রয়েছে। এ কারণে কেউ কেউ মজুদ করার চেষ্টা করতে পারেন। তবে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদদারি করা হলে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।
Parisreports / Parisreports
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর