বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ রাত ৮:২৪

বিলুপ্ত হয়ে গেল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এটি বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আইন গেজেটে প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু হয়েছে।

‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ ২০২৬ সনের ১৯ নম্বর আইন হিসেবে গেজেটে প্রকাশ করা হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনে র‍্যাবের নাম ও এর গঠনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এ সংযোজিত সংশ্লিষ্ট বিধানগুলো রহিত করা হয়েছে। তবে র‍্যাবের সঙ্গে সংশ্লিষ্ট সব আইনি ও প্রশাসনিক কার্যক্রম বাতিল হচ্ছে না।

আইনে বলা হয়েছে, র‍্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা-২০০৫ বহাল থাকবে। একইভাবে ওই বিধিমালা বা অন্য কোনো আইন ও বিধির অধীনে র‍্যাবের সদস্যদের বিরুদ্ধে আগে থেকে চলমান বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং আদালতের কার্যক্রমও অব্যাহত থাকবে।

আইনের স্থানান্তরসংক্রান্ত বিধান অনুযায়ী, বিলুপ্ত র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব ও বিদ্যমান সুযোগ-সুবিধা এসআরবির কাছে স্থানান্তরিত হবে। একই সঙ্গে র‍্যাবের তহবিল, নগদ অর্থ, ব্যাংকে থাকা অর্থ, দায়-দেনা, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, হিসাবের বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট দলিলও নতুন ইউনিটের কাছে ন্যস্ত হবে। অর্থাৎ র‍্যাবের নাম ও আগের আইনি কাঠামোর সংশ্লিষ্ট বিধান বিলুপ্ত হলেও এর বিদ্যমান জনবল, সম্পদ, প্রশাসনিক দায় এবং সাংগঠনিক ব্যবস্থার বড় অংশ এসআরবির কাছে স্থানান্তরিত হচ্ছে।

বুধবার থেকে র‍্যাবের ওয়েবসাইট, লোগো ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘র‍্যাব’ নামের পরিবর্তে ‘এসআরবি’ ব্যবহার শুরু হয়েছে। নতুন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হচ্ছে। তবে লোগোর নকশায় পরিবর্তন আনা হয়নি।

Parisreports / Parisreports

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ

রোহিঙ্গা ঢলের ৯ বছর: বোঝা এখন আরও ভারী

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী